রৌমারীতে বিএসদের যোগসাজসে অতিরিক্ত মুল্যে সার বিক্রির অভিযোগ ক্ষুদ্র ব্যবসায়ীদের বিরুদ্ধে

Exif_JPEG_420

রৌমারী সংবাদদাতা
কুড়িগ্রামের রৌমারী বাজারে উপ-সহকারি কৃষি কর্মকর্তাদের যোগসাজসে অতিরিক্ত মূল্যে সার বিক্রির অভিযোগ উঠেছে যুবলীগ নেতাসহ ক্ষুদ্র ব্যবসায়ীদের বিরুদ্ধে। এনিয়ে কৃষক ও জনসাধারণের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
গত ৭ সেপ্টেবর কৃষকদের মাঝে সঠিকভাবে সার বিতরণ নিশ্চিত করার লক্ষে প্রশাসনিক ভাবে জরুরি বৈঠকে খুচরা বিক্রেতাদের মাধ্যমে ন্যায্যমুল্যে সার বিক্রির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে খুচরা বিক্রেতারা যাতে বেশি দামে সার বিক্রি করতে না পারে সে জন্য শর্ত আরোপ করা হয়েছে। যারা সিদ্ধান্ত অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পরের দিনেই ডিলারের মাধ্যমে খুচরা বিক্রেতাদের কাছে সার দেয়া হয়। এই সুযোগ কাজে লাগিয়ে কৃষকদের জিম্মি করে রহমানিয়া ট্রেডাসের্র মালিক রৌমারী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাইদুল ইসলাম মিনু, তারেক ট্রেডার্স এর মালিক প্রোঃ আমিরুল ইসলামসহ ক্ষুদ্র ব্যবসায়ী অনেকের বিরুদ্ধে বেশি দামে সার বিক্রির অভিযোগ উঠেছে। সার ক্রেতা কৃষক আমজাদ হোসেন, রফিকুল ইসলাম, রহমান আলী ও জাকির হোসেনসহ অনেকেই জানান, আমাদের প্রয়োজনের তাগিদে সার নিতে হচ্ছে। বেশি দাম নিলেও কিছু করার থাকে না। প্রতি বস্তা মাটিয়া সার ২ হাজার ১ শত থেকে ২৫০০ শ’ টাকা নেয়া হচ্ছে। উপজেলা কৃষিবিদ মাহবুবুল আলম বসুনিয়া বলেন, খুচরা বিক্রেতা ও ডিলারদের এই অনিয়ম ঠেকাতে এবং কৃষকদের অধিকার রক্ষায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হাসান বলেন, বিষয়টি দেখছি।