রৌমারীতে ভারতীয় আগ্রাসন, সীমান্তে অবৈধ পুশইন ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

রৌমারী সংবাদদাতা
ভারতীয় আগ্রাসন, সীমান্তে অবৈধ পুশইন ও মুসলিম নির্যাতন সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রৌমারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতী ইসলাম। শুক্রবার বিকেল ৪ টায় ১১ দলীয় ঐক্য জোটের আয়োজনে ভারতীয় সীমান্ত ঘেষা এলাকা নতুনবন্দর শুল্ক স্থলবন্দরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতী ইসলামের রৌমারী উপজেলা আমির সাবেক অধ্যক্ষ হায়দার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আমির অধ্যাপক আজিজুর রহমান সরকার কুড়িগ্রাম জেলা শাখা, বিশেষ অতিথি মোস্তাফিজুর রহমান মোস্তাক এমপি, মাওলানা নিজাম উদ্দিন সেক্রেটারি জামায়াতী ইসলাম কুড়িগ্রাম জেলা, মুকুল মিয়া আহ্বায়ক এনসিপি কুড়িগ্রাম জেলা শাখা, আবুল বাশার মো: আবদুল লতিফ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইয়ার আলী চিলমারী উপজেলা আহ্বায়ক খেলাফত মজলিশ, শাহ আলম আহ্বায়ক এনসিপি রাজিবপুর উপজেলা শাখা, মাহমুদুল ইসলাম জুয়েল সিনিয়র আহ্বায়ক এনসিপি কুড়িগ্রাম জেলা শাখা, ছাত্র নেতা মোশাররফ হোসেন, এ্যাড: তাজুল ইসলাম সাধারণ সম্পাদক বার কাউন্সিল এসোসিয়েশন কুড়িগ্রাম।
বক্তারা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ ও প্রাণহানির ঘটনা বন্ধ হওয়া জরুরি। সীমান্ত নিরাপত্তা জোরদার এবং জাতীয় স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তাঁরা। বর্তমান বাস্তবতায় দেশের স্বার্থ ও নিরাপত্তা প্রশ্নে সরকারকে আরও দৃঢ় অবস্থান নিতে হবে। সীমান্ত ব্যবস্থাপনা শক্তিশালী করার পাশাপাশি সংশ্লিষ্ট বাহিনীর সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করতে হবে। ভারতীয় আগ্রাসন, অবৈধ পুশইন ও মুসলিম নির্যাতন বন্ধ করতে হবে। তা না হয় আমরা ভারতের বিরুদ্ধে রুখে দাড়াতে বাধ্য হবো। সীমান্ত পরিস্থিতি নিয়ে সরকারকে আরও সক্রিয়, দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা প্রহণের আহ্বান জানান তারা। বাংলাদেশ জামায়াতী ইসলামের রৌমারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনের সঞ্চালনায় আয়োজিত কর্মসূচিতে ১১ দলীয় জোটের জেলা ও উপজেলার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।