নিজস্ব সংবাদদাতা
তিস্তামুখ ঘাট (ফুলছড়ি) থেকে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত ২য় যমুনা সেতু নির্মাণের দাবিতে ফুলছড়ির বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে তারা এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা, বাণিজ্য ও আর্থ-সামাজিক উন্নয়নের স্বার্থে দ্রুত ২য় যমুনা সেতু নির্মাণের দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুর নবী টিটুল, ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকারসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও পেশাজীবীরা।
২য় যমুনা সেতুর দাবিতে প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে ফুলছড়ির পেশাজীবীদের সৌজন্য সাক্ষাৎ
