ইসলামপুরে বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

লিয়াকত হোসাইন লায়ন : সুলতান মাহমুদ বাবু’র বিরুদ্ধে অপপ্রচারদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার বিকালে উপজেলা বিএনপি উদ্যোগে বিএনপির দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব। তিনি বলেন- ইসলামপুরের মনোনয়ন প্রত্যাশায় একাধিক প্রার্থী ছিলেন। দল চুলচেরা বিশ্লেষণ করে দল সাবেক এমপি সুলতান মাহমুদ বাবুকে মনোনীত করেছেন।
তার জনপ্রিয়তায় ইষ¦াণিত হয়ে মনোনয়ন বঞ্চিত প্রার্থীরা বিভিন্ন অপপ্রচার করে যাচ্ছে। যা কখনোই দলের মঙ্গল বয়ে আনে না। মনোনয়ন বঞ্চিত ফরহাদ খানের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন- বিএনপির মনোনীত প্রার্থীর সমর্থকদের নিয়ে তার অভিযোগ ভিত্তিহীন। জনগণের কাছে নেতিবাচক বার্তা পৌঁছানোর উদ্দেশ্যে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। বিএনপি একটি সুসংগঠিত রাজনৈতিক দল এ নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে কোনো লাভ হবে না।
সকলকে অপপ্রচার বন্ধ করে দলকে সুসংঘটিত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রতিকে কাজ করার আহ্বান জানান। এ সময় উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান খান শাহিন, এ,কে,এম শহিদুর রহমান, যুগ্ম সম্পাদক বাবলু সর্দার,সাংগঠনিক সম্পাদক আবির আহম্মেদ বিপুল মাষ্টার, দপ্তর সম্পাদক ফিরুজ আহম্মেদ মিন্টু,ছাত্র বিষয়ক সম্পাদক হাসমত আলী,যুবদলের আহবায়ক হেলাল শেখ,যুগ্ম আহবায়ক মাহফুদুজ্জামান লুলু,সাবেক ছাত্রনেতা সোহেল রানা খোকনসহ দলের বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে বিএনপির মনোনয়ন প্রত্যাশি শরিফুল ইসলাম খান ফরহাদ তার কর্মী সমর্থকদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন। এ সময় তিনি তার কর্মী, সমর্থকদের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানান।