ঈদ-উল- ফিতর উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ মানবাধিকার পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলম

নিজস্ব প্রতিনিধি: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে দেশবাসী শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ মানবাধিকার পরিষদের চেয়ারম্যান  মোহাম্মদ খোরশেদ আলম।

শুভেচ্ছা বার্তায় মোহাম্মদ খোরশেদ আলম দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন,মাহে রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত। সেই মুহুর্ত মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। তাই ইসলামের শ্বাসত শিক্ষায় ধনী-গরিব সবাই ভেদাভেদ ভুলে দেশকে আরো এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। পবিত্র ঈদুল ফিতরের খুশির দিনে দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে পক্ষে শপথ নিতে সকলের প্রতি আহবান জানাচ্ছি। আসুন দেশের সুবিধা বঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হই।

ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা।

এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ-উল-ফিতর মুসলিম উম্মাহর ঘরে ঘরে আনন্দের বার্তা নিয়ে আসুক, পরিবার পরিজনকে সাথে নিয়ে সকলে আনন্দে-নিরাপদে ঈদ উদযাপন করুক এটাই কামনা করি।