কেন্দুয়ায় প্রতিবন্ধী দিবস উদযাপন

এম.এ রফিক : ‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’ এই শ্লোগানকে সামনে রেখে ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের উদ্যোগে এবং ওয়াল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় জাতীয় প্রতিবন্ধী দিবস বুধবার উদযাপন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা জামালপুর জেলা কার্যালয়ের উপ পরিচালক মোঃ রোকোনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন, কেন্দুয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আতাহার আলী। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সকল সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শতাধিক প্রতিবন্ধী উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। তারাও প্রশিক্ষণ পেলে ভালো কিছু করতে পারে। আমরা সকলে তাদেরকে সবসময় সহযোগিতা করবো।