জাতীয় শিক্ষা সপ্তাহে জামালপুর জেলায় কারিগরি শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক– মো: নাসির উদ্দিন

মাদারগঞ্জ সংবাদদাতা
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, প্রধান শিক্ষক, শ্রেণি শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন ইভেন্টে জেলা পর্যায়ে একজন করে শ্রেষ্ঠ পুরষ্কারে ভূষিত হয়। গতকাল জামালপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বেলা ১২ টায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদ তুলে দেন জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। কারিগরি পর্যায়ে জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে মনোনিত হয়েছেন মাদারগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ইন্সট্রাক্টর (গণিত) মো: নাসির উদ্দিন। তিনি একই সাথে উপজেলা পর্যায়েও শ্রেষ্ঠ কারগরি শ্রেণি শিক্ষক মনোনিত হন। তিনি ২০২১ সালে ৩৮তম বিসিএস থেকে কারিগরি শিক্ষা নন-ক্যাডারে ইন্সট্রাক্টর (গণিত) হিসেবে যোগদান করেন। গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলায়। একজন মেধাবী, দক্ষ শিক্ষক হিসেবে তিনি পরিচিত। ২০২৪ সালে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ (রুটিন) দায়িত্বও পালন করেন। এরপরে এক বছর একাডেমিক ইনচার্জ হিসেবে নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করেন। দাম্পত্যজীবনে তিনি এক কন্যা সন্তানের পিতা।
এছাড়াও একই প্রতিষ্ঠানের দশম শ্রেণির শিক্ষার্থী আতিফা জাহান আলো কারিগরি পর্যায়ে জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী মনোনিত হন। উপজেলা পর্যায়ে কারিগরি পর্যায়ে মাদারগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে মনোনিত হয়। অত্র প্রতিষ্ঠানে চারটি ট্রেড রয়েছে। উল্লেখ্য যে, প্রতিষ্ঠানটি ২০২০ সালে মাদারগঞ্জ উপজেলার ৭নং সিধুলী ইউনিয়নের শিমুলতলায় প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীর এমন সাফল্যে প্রতিষ্ঠানজুড়ে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।