জামালপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে পুরস্কার বিতরণ

এম.এ রফিক
জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে বুধবার জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে শিক্ষা সপ্তাহ আয়োজন কমিটির মাধ্যমে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার ও পুরস্কার বিতরণ কমিটির সদস্য সচিব মোঃ শামছুল আলম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তাগণ। জানা যায় ২০২৬ ইং সালে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার গ্রহণ করেছেন ইসলামপুর উপজেলার আফরোজা ফরিদ-সুরুজ্জামান টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ। পুরস্কার গ্রহণ করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আনোয়ার কবির। এ বিষয়ে আফরোজা ফরিদ-সুরুজ্জামান টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আনোয়ার কবির বলেন বিদ্যালয়ের শিক্ষার মান এবং বিদ্যালয়ের পরিবেশ সকলের সহযোগিতায় ভালো থাকার কারনে আমরা অর্জন করতে পেরেছি জেলার মধ্যে শ্রেষ্ঠ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম। এর জন্য জেলা শিক্ষা অফিসার এবং জেলা প্রশাসকের নিকট আমরা কৃতজ্ঞ। সেই সাথে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সকল সদস্য, বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ। আগামীতে যেন আরও ভালো করতে পারি এর জন্য চাই সকলের সহযোগিতা ও দোয়া।