জামালপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

এম.এ রফিক : জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের নারিকেলী উচ্চ বিদ্যালয়ের বিএনপির ভোট কেন্দ্র কমিটির আয়োজনে শনিবার মাধুর বাজারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে কেন্দ্র কমিটির সভাপতি মোঃ মোজাম্মেল আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জামালপুর সদর ৫ আসনের বিএনপির মনোনিত প্রার্থী এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রহুল আমীন মিলন। এছাড়া অনুষ্ঠানের উপস্থিত ছিলেন জেলা যুবদলে আহব্বায়ক মোঃ শফিকুল ইসলাম খান সজিব, শহর বিএনপির সাধারন সম্পাদক শাহ্ মাসুদ, জেলা কৃষকদলের সদস্য সচিব গাউছুল আজম শাহিন, নারিকেলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ হারুণ অর রশিদ এছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলার বিএনপি নেতা রোকনুজ্জামান, মমিনুল ইসলাম খান, কেন্দুয়া ইউনিয়ন যুবদলে সভাপতি মোঃ হারুণ অর রশিদ, সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন। অনুষ্ঠান সঞ্চলনা করেন নারিকেলী উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র কমিটির যুগ্ন আহব্বায়ক এম. কামরুল ইসলাম। আলোচনা অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।