নিজস্ব প্রতিনিধি: জামালপুরে হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন।
আজ বৃহস্পতিবার শহরের আরামবাগ এলাকায় ঈদ সামগ্রী বিতরণকালে বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, আরামবাগ আবাসিক এলাকার সভাপতি সুরুজ আলী, এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন জামালপুরের সভাপতি ফজলে এলাহী মাকাম এবং সাংগঠনিক সম্পাদক রাফিউল ইসলাম জাকির।
এসময় বক্তারা বলেন, ঈদ উপহার হিসেবে সমাজের সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র মানুষের মাঝে সামগ্রী বিতরণের মাধ্যমে তাদের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়া হচ্ছে। তারা এ ধরনের মানবিক উদ্যোগে সরকারসহ সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
পরে প্রতিটি পরিবারের মাঝে চাল, তেল, ডাল, চিনি, লবণ, আলু, সেমাই, দুধ, খেজুর ও সাবান বিতরণ করা হয়।
