জামালপুরে ৩৪ তম আন্তর্জাতিক প্রতিবন্ধি দিবস ও ২৭ তম জাতীয় প্রতিবন্ধি দিবস পালিত

এম,এফ,এ মাকাম : প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে ৩৪ তম আন্তর্জাতিক প্রতিবন্ধি দিবস ও ২৭ তম জাতীয় প্রতিবন্ধি দিবস উপলক্ষে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল ৩ ডিসেম্বর বুধবার সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্র জামালপুরের আয়োজনে শহরের ফৌজদারী মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
পরে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ রোকানুল ইসলামের সভাপতিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউছুপ আলী, ডেপুটি সিভিল সার্জন ডাঃ শাহ মোঃ জিল্লুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউসুন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক, জেলা প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা ইশরাকী ফাতেমা ইভা, জামালপুর জেলা প্রেসক্লাব সভাপতি ফজলে এলাহী মাকাম, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, সূর্য তোরণ সমাজসেবা সংস্থার নির্বাহী পরিচালক মোঃ খোরশেদ আলম সহ আরো অনেক। এ সময় বক্তারা প্রতিবন্ধি ব্যক্তিদের সমাজের বোঝা না মনে করে প্রতিবন্ধিদের বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান। পরে ৫ জন প্রতিবন্ধি মাঝে হুইল চেয়ারসহ সাদাছড়ি উপকরণ বিতরণ করা হয়।