জামালপুর আল মাসুম জেনারেল হাসপাতালের পরামর্শ সভা অনুষ্ঠিত

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: photo; hw-remosaic: false; touch: (-1.0, -1.0); sceneMode: 32768; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 290.9156; aec_lux_index: 0; albedo: ; confidence: ; motionLevel: -1; weatherinfo: null; temperature: 30;

নিজস্ব সংবাদদাতা : জামালপুর শহরের প্রাণ কেন্দ্রে শেখের ভিটায় অবস্থিত সেবা দান প্রতিষ্ঠান আল মাসুম জেনারেল হাসপাতালের উদ্যোগে সরকারি জেনারেল হাসপাতালের বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ ডাক্তার ও স্টাফদের নিয়ে পরামর্শ সভা গত মঙ্গলবার বেলা ৩টার দিকে হাসপাতাল ভবনে অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরামর্শ সভায় অত্র হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. আল মাসুমের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক আকরামুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর মেডিকেল কলেজে হাসপাতালের মানসিক রোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মো. আলী ইমাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ আসমা লাবনী, কাডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ কাজী ইজাজুল দেরদৌস। অন্যান্যদের মধ্যে জামালপুর জেনারেল হাসপাতালের রেডিওলজিস্টি আবুল কালাম আজাদ, মারুফ হোসেনসহ অনেকেই বক্তব্য রাখেন। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন একাউন্টস অফিসার তরিকুল ইসলাম।