জামালপুর রেলস্টেশনে কালোবাজারি প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা

নিজস্ব সংবাদদাতা : গত ২৪ নভেম্বর সোমবার জামালপুর রেলস্টেশন প্লাটফর্ম ও আশপাশ এলাকায় বাংলাদেশ রেলওয়ে সম্পত্তি সুরক্ষা এবং কালোবাজারি টিকিট বিক্রেতাদের বিষয়ে জনগণকে তথ্য প্রদানের আহ্বানে বিশেষ প্রচার-প্রচারণা পরিচালনা করা হয়। এ সময়ে দেওয়াল পোস্টারিং, নোটিশ বিতরণ, ও সতর্কতামূলক ঘোষণা এর মাধ্যমে সাধারণ যাত্রীদের সচেতন করা হয়। অভিযানে অংশ নেন রেলওয়ে পুলিশ, আরএনবি সদস্য, ভারপ্রাপ্ত স্টেশন মাস্টারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সাধারণ যাত্রীদের উদ্দেশ্যে জানানো হয়। রেলওয়ের সম্পত্তি নষ্ট করা, টিকিট কালোবাজারি করা বা এ ধরনের ব্যক্তিদের সহযোগিতা করা দণ্ডনীয় অপরাধ। এসব বিষয়ে তথ্য পেলে তাৎক্ষণিকভাবে নিকটবর্তী রেলওয়ে পুলিশ বা স্টেশন কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ জানানো হয়।