জামালপুর সদর উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম

এম.এ.রফিক : জামালপুর সদর উপজেলার বাঁশচড়া এসবিজি মডার্ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম সদর উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। গত ৮ই জানুয়ারি জামালপুর সদর উপজেলা শিক্ষা সপ্তাহ অনুষ্ঠানে উপজেলা প্রশাসন এ ঘোষণা দেন। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ছানোয়ার হোসেন বলেন, সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার মান নিয়ে যাচাই-বাছাই শেষে বাঁশচড়া এসবিজি মডার্ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলামকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে।