খাদেমুল ইসলাম ; জামালপুর-১ দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ আসনে ভোটারদের দৃষ্টি আকর্ষণ দোয়া ও ভোটের আবেদনে দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির উপদেষ্টা কমিটি ব্যাপক প্রচারনা চালিয়ে যাচ্ছেন। শুক্রবার বিকাল থেকে দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক প্রচারনা চালান উপদেষ্টা কমিটির সদস্যগণ। ঐ দিন মাদারের চর বাজারে বিএনপির কার্যালয়ে এক প্রচারনা সভা অনুষ্ঠিত হয়। মেরুরচর ইউনিয়ন যুবদলের সভাপতি ও মাদারের চর কেন্দ্র কমিটির সদস্য সচিব মোঃ মাহফুজুর রহমান বিপ্লবের সঞ্চালনায় আয়োজিত সভায় উপদেষ্টাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির উপদেষ্টা শওকত হায়দার খশরু, মোঃ মুজাহিদুর রহমান আঞ্জু, মোঃ মোতালেব হোসেন, সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, বুলবুল চেয়ারম্যান, নাছির উদ্দিন আহমেদ, শফিকুল ইসলাম তারা সহ অন্যান্য। স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, বাবু, গোলাম রব্বানী, নুর ইসলাম মেম্বার, শাহা আলম বুদু, সুজন মিয়া সহ অন্যান্য। উপদেষ্টা মন্ডলী সদস্যগণ একই দিন বকশীগঞ্জের জব্বারগঞ্জ বাজার, মাদারের চর বাজার, বকশীগঞ্জ সদর, চর কালিকাপুর সহ বিভিন্ন স্থানে প্রচারণা চালান। জামালপুর-১ দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির উপদেষ্টাগণ দিনরাত প্রচারনা চালিয়ে যাচ্ছেন।
জামালপুর-১ আসনে দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির উপদেষ্টাদের ব্যাপক প্রচারনা
