মাদারগঞ্জ সংবাদদাতা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ জামালপুর-৩ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী কাপ পিরিচ প্রতীকের জন্য মাদারগঞ্জে গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার বিকালে উপজেলা পৌর ভবনের পশ্চিম পাশে খোলা মাঠ থেকে কাপ পিরিচ প্রতীকের গণ মিছিল স্বতন্ত্র এমপি প্রার্থী সাদিকুর রহমান শুভ’র নেতৃত্বে বালিজুড়ী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসন থেকে প্রথমবারের মতো এমপি পদে প্রার্থী হয়েছেন তরুণ নেতা সাদিকুর রহমান সিদ্দিকী শুভ। গণমিছিলটি উপজেলা থেকে বালিজুড়ী বাজার রোড়, গার্লস স্কুল মোড়, চৌরাস্তা মোড়,ঠাকুরবাড়ী মোড়, থানা মোড় ও থানা গেট হয়ে শহিদ মিনারে আসার পর সংক্ষিপ্ত বক্তব্য শুভ। গণ মিছিলে হাজারো নারী কর্মী ও সমর্থকরা অংশ নেন। এমপি প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ সকলের কাছে দোয়া ও ভোটারদের কাছে কাপ পিরিচ প্রতীকের ভোট কামনা করেন।
জামালপুর-৩ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী কাপ পিরিচ প্রতীক এর জন্য মাদারগঞ্জে গণ মিছিল
