ঝিনাইগাতী সংবাদদাতা
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া নামক স্থানে গতকাল শনিবার চোরাইকৃত অটো ভাঙচুরের সময় এক পরিত্যক্ত বাড়ি থেকে জনতা ৪জনকে আটক করে। পরে এলাকাবাসী ঝিনাইগাতী থানায় খবর দিলে এস আই আব্দুল ওহাব এর নেতৃত্বে থানা পুলিশ ঘটনা স্থলে পৌছে রাতেই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করে থানায় নিয়ে যায়। গতকাল রোববার সকালে এ ব্যাপারে ৫জনকে নামীয় আসামি ও অজ্ঞাত নামা অটো ছিনতাইকারীদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু হয় মামলা নং-০৩ তাং-১২/৪/২০২৬ইং। এজাহারভূক্ত ৪ জনকে আজ শেরপুর কোর্টে সোপর্দ করা হয়েছে। হিটলার নামে অপর আসামী পলাতক রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল ওহাব জানায় চোরাইকৃত অটো ভাঙচুরের মালামালের তালিকা করে জব্দ করা হয়েছে। সচেতন মহল উপজেলার বিভিন্ন হাটবাজারে অটো চোর সহ অসামাজিক কার্যকলাপের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। তাদেরকে আইনের আওতায় ও কঠিন শাস্তির ব্যবস্থা না হলে সমাজে অ শান্তি বিরাজ করবে। এদের পিছনে কোন রাঘববোয়ালের হাত ও সেল্টার রয়েছে যার কারনে একের পর এক অপকর্ম করে সমাজকে ধবংসের দ্বারপ্রান্তে পৌছে দিচ্ছে বলে তথ্যের প্রয়োজনে রিমান্ড দাবি করেছেন। এ ব্যাপারে তদন্ত ওসি জানান অটো চোরের অভিযোগে একটি মামলা হয়েছে । তদন্ত চলছে এর পিছনে যারা জড়িত তাদেরকে সনাক্ত করে তদন্ত সাপেক্ষে সিন্ডিকেট বাহির করে আইনের আওতায় আনা হবে বলে জানান।
ঝিনাইগাতীতে জনতার হাতে চোরাইকৃত অটো ভাঙচুরের সময় ৪জন আটক
