ঠিকাদারী প্রতিষ্ঠানের সড়ক নির্মাণ অবহেলা

নিজস্ব প্রতিনিধি : সানন্দবাড়ীতে স্থানীয় সরকার প্রকৌশলের নির্মাণাধীন সড়ক ঠিকাদার দায়সাড়াভাবে নির্মান করছে বলে স্থানীয়রা অভিযোগ তুলেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কড়া নজরদারিতে নির্মান কাজ সম্পন্ন করার দাবি সুবিধাভোগী এলাকাবাসীর। উপজেলা এলজিইডি অফিস সূত্র জানায়, টুপকার চর থেকে খোলাবাড়ি ১.৮৩০ কি.মি সড়কটির কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান এ.স্মার্ট কনস্ট্রাকশন লিমিটেড। সড়কটির নির্মান কাজ দীর্ঘ দিন বন্ধ ছিলো। নির্বাচনকালীন সময়ের জন্য ভোটারদের ভোটদান যাতায়াত সুবিধার্থে কাজ শুরু করা হয়েছে। স্থানীয় বাসিন্দা বেলাল হোসেন, ইমরান হোসেন, জিয়াউল, আব্দুল মালেক সহ অনেকেই বলেন, সড়ক নির্মানে বক্স কাটিংয়ের পর পানি দিয়ে রোলিং করার মাধ্যমে কিউরিং করতে হয়। টিকাদার তা করেনি। এরপর সেন্ট ফিলিংয়েও নয়ছয় করেছে। যা এলাকাবাসীর চোখে ধরা পড়েছে। সড়ক নির্মানে এখন পর্যন্ত রোলার মেশিনের দেখা নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কড়া নজরদারি না থাকলে ঠিকাদর সড়ক নির্মান কাজ খুবই নিম্নমানের করবে। নির্মানের ছয়রমাস না যেতেই যানবাহনের চাপে এবং বৃষ্টির পানিতে সড়কে খনাখন্দে দেখা দিবে। এলাকাবাসী দুর্ভোগে পড়বে। এমনকি সড়কে ব্যবহারের জন্য নিম্নমানের রাবিশ খোয়া এনে রেখেছেন। এলজিইডি কর্তৃপক্ষের কড়া পর্যবেক্ষণ প্রয়োজন। উপজেলা প্রকৌশলৌ মো. মোস্তাফিজুর রহমান বলেন, নির্মাণাধীন সড়কটি পরিদর্শন করা হয়েছে। এবং ঠিকাদারকে ভালোভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য স্থানীয়দের অভিযোগের বিষয়গুলো জানার জন্য ঠিকাদার মঞ্জুরুল ইসলাম নয়া’কে সরাসরি না পেয়ে একাধিকবার মুঠোফনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।