দেওয়ানগঞ্জে ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের উদ্যোগে কৃষক মাঠ দিবস পালিত

খাদেমুল ইসলাম : জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাররামপুর ইউনিয়নের নয়াগ্রামে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘ (জেসমিন) প্রকল্পের উদ্যোগে গতকাল ১৪ ডিসেম্বর রোববার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এক কৃষক মাঠ দিবস পালিত হয়েছে। এতে অংশ নেন উৎপাদক দলের সদস্যবৃন্দ। এতে সভাপতিত্ব করেন, মোঃ উমর ফারুক, সদস্য, পাররামরামপুর ইউনিয়ন পরিষদ। উন্নয়ন সংঘ জেসমিন প্রকল্পের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার (বিডিও) মোঃ সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় মাঠ দিবসে মূল আলোচক ছিলেন, কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ফিরোজ আহমেদ ও পরিবার পরিকল্পনা পরিদর্শক পাররামরামপুর ইউনিয়ন মোঃ সাইফুল ইসলাম। কৃষাণী সোমা বেগমের পরিবেশ বান্ধব বাগান প্লট প্রদর্শনী দেখে, শোনে অতিথি ও উৎপাদক দলের সদস্যগণ সন্তোষ প্রকাশ করেন। তার উৎপাদিত শাক সবজি নিজে খেয়ে পাড়া পড়শিদের দিয়ে এবং বিক্রি করে সোমা বেগমের আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধিতে স্থানীয়ভাবে নানা মহলে প্রশংসিত হচ্ছে। অষ্ট্রেলিয়ান এইড উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশনের জেন্ডার ইনক্রুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুড নিউট্রিশন (জেসমিন) প্রকল্পটি এলাকায় বেশ সাড়া ফেলেছে।