খাদেমুল ইসলাম : জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের রামপুরা সেতু বন্ধন রিসোর্চ সেন্টারে কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (সিআরইএ) কৃষি প্রকল্প কমিউনিটি স্কোরকার্ড সেশন সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ জানুয়ারি ২০২৬ বুধবার সকালে ইকো সোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) উদ্যোগে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, ইএসডিও’র প্রজেক্ট ম্যানেজার মোঃ আব্দুল বারী, প্রজেক্ট অফিসার শাহানা পারভীন, সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম সহ অন্যান্য। সভায় সঠিক সময়ে সার বিতরণ, উন্নয়ন সহায়তার মাধ্যমে কৃষি উপকরণ বিতরণ, সেবা দাতা উপসহকারী, কৃষি কর্মকর্তাদের দায়িত্ব, মাঠ পরিদর্শন ও সেবা প্রদানের সময় সূচি, কৃষক তথ্য ও পরামর্শ সহ কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারী ক্ষমতায়ন সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত কথা হয়।
দেওয়ানগঞ্জে কমিউনিটি স্কোরকার্ড সেশন এট ইউনিয়ন লেভেল সভা
