দেওয়ানগঞ্জে জিনজিরাম নদীর উপর এলাকাবাসীর ব্রীজ নির্মাণের দাবী দীর্ঘ দিনের চরম দূর্ভোগে কয়েক গ্রামের মানুষ

দেওয়ানগঞ্জ প্রতিনিধি ; জামালপুরের দেওয়ানগঞ্জে জিনজিরাম নদীর উপর এলাকাবাসীর ব্রীজ নির্মাণের দাবী দীর্ঘ দিনের। চরম দূর্ভোগে কয়েক গ্রামের মানুষ। চকার চর, সাতভিটা, শাহজাতপুরের একাংশ ও পাশর্^বর্তী গ্রামগুলোকে ব্রহ্মপুত্রের শাখা জিনজিরাম নদী বিচ্ছিন্ন করে রেখেছে। উক্ত এলাকাবাসীর মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য ব্রহ্মপুত্রের শাখা জিনজিরাম নদীর উপর একটি ব্রীজ খুবই জন গুরুত্বপূর্ণ। কেননা নদীর উপর দিয়ে প্রতিদিন যাতায়াত করছে কৃষক, শ্রমিক, শিক্ষক, শিক্ষার্থী ও হাট বাজারকারীগণ। নদীটির উভয়পাশে রয়েছে প্রচুর কৃষি আবাদি জমি। উক্ত আবাদী জমির উৎপাদিত ফসল আনা নেওয়া, বাজার জাতকরণ এবং নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন দ্রব্যাদি ক্রয়-বিক্রয়ে নদীটির উপর দিয়ে যাতায়াত করতে হয়। এছাড়া স্কুল-কলেজে যাতায়াত, হাটবাজারে গমন ও স্বাস্থ্য সেবা গ্রহণে উক্ত নদী পথটি ব্যবহার করতে হয়। বর্ষার দিনে নদী পারাপারের সময় প্রায়ই দূর্ঘটনা ঘটে থাকে। নদীটির উপর ব্রীজ না থাকার কারণে এলাকার অর্থনৈতিক উন্নয়ন, স্বাস্থ্য সেবা গ্রহণে ঝুকি, শিক্ষা সেবা ও অন্যান্য উন্নয়ন সমূহ ব্যাহত হচ্ছে। এলাকাবাসী মনে করেন, নদীটির উপর ব্রীজ নির্মাণ না করা হলে, দেওয়ানগঞ্জ উপজেলার হাতীভাঙা ইউনিয়নের চকারচরগ্রাম, বগারচর ইউনিয়নের সাতভিটা গ্রাম ও বাহাদুরাবাদ ইউনিয়নের শাহজাতপুর গ্রামের অধিকাংশ সাধারণ মানুষ তাদের মৌলিক অধিকার বঞ্চিত হবেন। এলাকাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবী অত্র এলাকার হাজারও জনগণের কল্যাণে চকারচর সকাল বাজার ও নদীর পূর্বপাশের গ্রাম গুলোর মধ্যবর্তী স্থানে একটি ব্রীজ নির্মাণের। এ ব্যাপারে তারা সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছেন।