খাদেমুল ইসলাম ; জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া, ডাংধরা, মোল্লাপাড়া, কাকের ভিটা ও ছিন্নমূল শীতার্থ মানুষের মাঝে ১ হাজার কম্বল বিতরণ করেছেন তৃতীয় লিঙ্গের পক্ষ থেকে। হিজরা মানব কল্যাণ সংস্থার সভাপতি ও অপসারিত দেওয়ানগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান কেয়া আক্তার মুন্নি এ সাংবাদিককে জানান, বেশ কিছুদিন ধরে দেওয়ানগঞ্জ তথা পশ্চিম জামালপুর এলাকায় হাড় কাপানো শীত শুরু হয়েছে। গরিব, অসহায় নি¤œ আয়ের মানুষজন উচ্চ মূল্যে শীতবস্ত্র কিনতে না পারায় দারুন কষ্টে দিনাতিপাত করছেন। এ দিকে লক্ষ করে আমাদের তৃতীয় লিঙ্গের পক্ষ থেকে ১ হাজার কম্বল ক্রয় করে শীতার্থ মানুষের মাঝে বিতরণ করেছি। চর আমখাওয়া ৩শ, ডাংধরা ইউনিয়নে ৩শ, ছিন্নমূল মানুষের মাঝে ১শ এবং মোল্লাপাড়া ১শ, কাকের ভিটা ১শ সহ অন্যান্য স্থানে কম্বল বিতরণ করা হয়েছে। এর মধ্যে রেলক্রসিং এলাকা, হরিজন পল্লী, বিহারী পল্লী, রেল কলোনী, বেলতলী বাস স্ট্যান্ড, চর ভবসুর ঠোটাপাড়া সহ অন্যান্য স্থানে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। ১২ জানুয়ারি সোমবার বেলতলী বাজার রেলক্রসিং স্থানে বিতরণ কাজের উদ্বোধন করেন, হিজরা মানব কল্যাণ সংস্থার সভাপতি ও অপসারিত দেওয়ানগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান কেয়া আক্তার মুন্নি। এ সময় আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক কমিশনার রঞ্জু আহমেদ, সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম ও শামছুল হুদা রতন, সাংবাদিক আজাদ হোসেন, দেলোয়ার হোসেন, বেলতলী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হিরু মিয়া সহ অন্যান্য।
দেওয়ানগঞ্জে তৃতীয় লিঙ্গের পক্ষ থেকে শীতার্থদের মাঝে ১ হাজার কম্বল বিতরণ
