দেওয়ানগঞ্জ সংবাদদাতা
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থী স্কাউট দল। গত বৃহস্পতিবার স্কুলের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলামের নেতৃত্বে স্কুলের স্কাউট দল, শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যগণ ইউএনওর সরকারি কার্যালয়ে গিয়ে তার হাতে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান এবং তাদের স্কুল পরিদর্শনের জন্য অনুরোধ জানান। ইউএনও শাহ জহুরুল হোসেন তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, সময়-সুযোগমত একদিন অবশ্যই স্কুল পরিদর্শনে যাব এবং সবার সাথে কথা বলব।
দেওয়ানগঞ্জে নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানালো প্রতিবন্ধী শিক্ষার্থী স্কাউট দল
