নিজস্ব সংবাদদাতা : দীর্ঘ পাঁচ বছর ধরে দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে স্টেশনের তিনটি লোকাল ট্রেন বন্ধ। ট্রেনগুলো পুনরায় চালুর দাবিতে স্থানীয়রা এক মানববন্ধন করেছেন গতকাল শুক্রবার দুপুরে স্টেশন প্লাটফর্মে।
মানববন্ধনটি অনুষ্ঠিত হয় স্থানীয় সচেতন নাগরিক হামিদুর রহমান বাবুর নেতৃত্বে। এসময় স্থানীয় বাসিন্দা দিনা সরকার, বিপ্লব মন্ডল, রঞ্জু আহম্মেদ, মাসুদুর রহমান খোকন, ফয়জুর রহমান, হামিদুর রহমান,মাজেদুল ইসলাম বাদল, মাহেদুল হক প্রবাল, মনির, বাবু সহ অন্যান্যরা বলেন, দেওয়ানগঞ্জ স্টেশনে চলাচল করা ভাওয়াল এক্সপ্রেস ৫৫/৫৬, লোকাল ২৫১/২৫২, লোকাল ৩৫৫/৩৫৬ ট্রেন গুলো বন্ধ। এতে দেওয়ানগঞ্জের যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হয়েছে। বন্ধ হওয়া ট্রেনগুলো অতি দ্রুত ফের চালু করার পাশাপাশি বিগত দিনে সরকার পক্ষ হতে বারবার প্রতিশ্রুতি দেওয়া বিজয় এক্সপ্রেস ট্রেনটিও চালু করার দাবি জানান এবং দাবি না মানলে পরবর্তীতে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।
দেওয়ানগঞ্জে বন্ধ ট্রেন চালুর দাবিতে মানববন্ধন
