দেওয়ানগঞ্জে শহিদ বুদ্ধিজীবি দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা

খাদেমুল ইসলাম : জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভা কক্ষে শহিদ বুদ্ধিজীবি দিবস- উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, দেওয়ানগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহমুদুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহম্মদ। গতকাল ১৪ ডিসেম্বর রোববার বিকেলে ইউআরসি ইন্সট্রাক্টর মহি উদ্দিন আহমদের সঞ্চালনায় শহীদ বুদ্ধিজীবি দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মোঃ রতন মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুর রহমান, মৎস্য কর্মকর্তা, দৈনিক নয়াদিগন্ত ও ডেইলী নিউনেশন পত্রিকার সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, কালের কন্ঠ পত্রিকার সাংবাদিক তারেক মাহমুদ সহ অন্যান্য। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার, সমাজসেবা অফিসার, মহিলা বিষয়ক কর্মকর্তা, ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার নবিন মিয়া সহ অন্যান্য।