দেওয়ানগঞ্জে সরকারের ধান-চাল সংগ্রহে লটারিতে তালিকা প্রকাশ : স্বচ্ছতায় স্বস্তি কৃষকের

খাদেমুল ইসলাম : অভ্যন্তরীন আমন ধান চাল সংগ্রহের নিমিত্তে উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির এক সভা ৯ ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৩ টায় উপজেলা পরিষদে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। দেওয়ানগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ সায়েদুল ইসলাম উল্লেখ করেন, এবার সরকারের ধান চাল সংগ্রহ অভিযান ২০২৫ এ প্রতি কেজি ধান ৩৪ টাকা হিসেবে ১০৬ টন এবং প্রতি কেজি চাউল ৫০ টাকা হিসেবে ১ হাজার ১৮৯ টন চাল ক্রয়ের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি আরো জানান, কৃষকরা যাতে করে নায্যমূল্য পান এবং ফরিয়ারা বা মধ্যস্বত্ব ভোগীরা যেন বাজার কব্জা করতে না পারে তজ্জন্য সরকারি উদ্যোগে এ ধান, চাল সংগ্রহ অভিযান। দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ সায়েদুল ইসলাম জানান, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে স্থানীয় সরকারি গোডাউনে ধান বিক্রয়ে আবেদনকৃত কৃষদের মধ্যে হতে লটারির মাধ্যমে প্রয়োজনীয় প্রকৃত কৃষক নির্বাচন করা হয়েছে। তারা এ সাংবাদিককে জানান, দেওয়ানগঞ্জে মোট ৬৩৬ জন কৃষক লটারির মাধ্যমে তালিকা ভুক্ত হয়েছেন। এক প্রশ্নের উত্তরে খাদ্য নিয়ন্ত্রক জানান, দেওয়ানগঞ্জে তালিকাভুক্ত মিলারের সংখ্যা ১২ জন। এবারে স্বচ্ছ নিরপেক্ষভাবে প্রকৃত কৃষকের তালিকা প্রণয়ন করায় স্বস্তি প্রকাশ করেছেন ধান, চাল বিক্রেতা কৃষকরা