দেওয়ানগঞ্জে হিজড়া মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ

খাদেমুল ইসলাম : জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া, ডাংধরা, মোল্লাপাড়া, কাকের ভিটা ও ছিন্নমূল শীতার্থ মানুষের মাঝে ক’দিন আগে ১ হাজার কম্বল বিতরণ করেছেন তৃতীয় লিঙ্গের পক্ষ থেকে। গতকাল ১৪ জানুয়ারি বুধবার সকালে দেওয়ানগঞ্জ পৌরসভার মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হিজরা মানব কল্যাণ সংস্থার সভাপতি ও অপসারিত দেওয়ানগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান কেয়া আক্তার মুন্নি বিতরণ কাজের উদ্বোধন করেন। তিনি এ সাংবাদিককে জানান, বেশ কিছুদিন ধরে দেওয়ানগঞ্জ তথা পশ্চিম জামালপুর এলাকায় হাড় কাপানো শীত শুরু হয়েছে। গরিব, অসহায় নি¤œ আয়ের মানুষজন উচ্চ মূল্যে শীতবস্ত্র কিনতে না পারায় দারুন কষ্টে দিনাতিপাত করছেন। এ দিকে লক্ষ করে আমাদের তৃতীয় লিঙ্গের পক্ষ থেকে ১ হাজার কম্বল ক্রয় করে শীতার্থ মানুষের মাঝে বিতরণ করেছি। চর আমখাওয়া ৩শ, ডাংধরা ইউনিয়নে ৩শ, ছিন্নমূল মানুষের মাঝে ১শ এবং মোল্লাপাড়া ১শ, কাকের ভিটা ১শ সহ অন্যান্য স্থানে কম্বল বিতরণ করা হয়েছে। এর মধ্যে রেলক্রসিং এলাকা, হরিজন পল্লী, বিহারী পল্লী, রেল কলোনী, বেলতলী বাস স্ট্যান্ড, চর ভবসুর ঠোটাপাড়া সহ অন্যান্য স্থানে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। ক’দিন আগে ১২ জানুয়ারি সোমবার বেলতলী বাজার রেলক্রসিং স্থানে বিতরণ কাজের উদ্বোধন করেন, হিজরা মানব কল্যাণ সংস্থার সভাপতি ও অপসারিত দেওয়ানগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান কেয়া আক্তার মুন্নি।