খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয়ের (প্রতিবন্ধী) উদ্যোগে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। ৩ ডিসেম্বর বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয়ের (প্রতিবন্ধী) প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে দেওয়ানগঞ্জ উপজেলা জামায়াতের আমীর ও দেওয়ানগঞ্জ কামিল (¯œাতকোত্তর) মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোঃ মাহবুবুর রহমান তালুকদার ও প্রধান বক্তা হিসেবে দেওয়ানগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মোঃ আতিকুর রহমান সাজু উপস্থিত থেকে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির প্রধান উপদেষ্টা সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সভাপতি মোঃ মঞ্জু হোসাইন ও দেওয়ানগঞ্জ কামিল (¯œাতকোত্তর) মাদরাসার প্রভাষক মাওলানা সোলায়মান হোসেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন ও গীতা পাঠ করা হয়। অত্র শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী রবিউল হক রবিন ইন্দোনেশিয়ায় সাইথইস্ট স্পেশাল অলিম্পিক এশিয়া ফুটবল কাপ টুর্নামেন্টে বাংলাদেশ দলের সদস্য হিসেবে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হওয়ায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়। টুর্নামেন্টে বাংলাদেশ দল ইন্দোনেশিয়া দলকে ৩-০ গোলে পরাজিত করে। এতে রবিন একাই দুটি গোল করে বিশেষ কৃতিত্ব প্রদর্শন করেন।
দেওয়ানগঞ্জে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত
