দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্যদের সাথে খোলাবাড়ী এলাকাবাসীর মতবিনিময়

খাদেমুল ইসলাম : জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের খোলাবাড়ী এলাকাবাসীদের সাথে এক মত-বিনিময় সভায় মিলিত হয়েছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ। চিকাজানী ইউনিয়নের মেম্বার মোঃ শাহীন সরকারের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সিনিয়র উপদেষ্টা মোঃ মুজাহিদুর রহমান আঞ্জু, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার এসএ নেওয়াজী প্রবাল, সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, সাবেক কমিশনার আলহাজ্জ্ব মোঃ আব্দুল মোতালেব, সাবেক চেয়ারম্যান বদরুল আলম বুলবুল, সাবেক কমিশনার রঞ্জু আহমেদ, সাবেক প্রধান শিক্ষক জাকির হোসেন, প্রখ্যাত শ্রমিক নেতা নাসির উদ্দীন আহমেদ-সহ অন্যান্যরা।
চিকাজানী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক যুবায়ের আহমেদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য সোনা মিয়া, ইউপি যুবদলের সাংগঠনিক সম্পাদক রাসেল চিশতী, সানজিদ, এমদাদুল হক, মোখলেছুর রহমান-সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এলাকাবাসী তীব্র নদী ভাঙ্গন প্রতিরোধ, খোলাবাড়ী-দেওয়ানগঞ্জ একমাত্র সড়ক সংস্কার, নদীভাঙ্গনকবলিত মানুষের পুনর্বাসন-সহ নানা সঙ্কট-সমস্যার চিত্র তুলে ধরে বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার আমলে অনেক বলাবলি করেও এসব সমস্যার সমাধান হয়নি। আমরা আশা করি, আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা ক্ষমতায় আসবে তারা আমাদের সঙ্কট-সমস্যার দিকে বিশেষ নজর দেবেন। উপদেষ্টাম-লীর সদস্যবৃন্দ বলেন, আপনারা আসছে নির্বাচনে একজন যোগ্য নেতৃত্ব বেছে নিলে তার দ্বারা এলাকার অনেক উন্নয়ন হবে।