দেওয়ানগঞ্জ সড়ক দূর্ঘটনায় স্বামীর মৃত্যু, স্ত্রী গুরুতর আহত

দেওয়ানগঞ্জ সংবাদদাতা : দেওয়ানগঞ্জ সড়ক দূর্ঘটনায় স্বামীর মৃত্যু, স্ত্রী গুরুতর আহত। দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপি’র সহ-সভাপতি সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হাশেম (৫৭) সড়ক দূর্ঘটনায় মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার স্ত্রী। জানা যায়. স্ত্রীকে দেওয়ানগঞ্জ রেলস্টেশনে পৌছে দেওয়ার জন্য মটর সাইকেলে যাচ্ছিল। জিল বাংলা চিনিকল সংলগ্ন সড়কে পৌছামাত্র অপর দিক থেকে বেপরোয়া গতির একটি মটর সাইকেল স্বজোরে ধাক্কা দিলে ভাইস চেয়ারম্যান ও তার স্ত্রী গুরুতর আহত হয়। আবু হাসেম চিকিৎসাধীন অবস্থায় সোমবার তার মৃত্যু হয়। তার স্ত্রী গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।