নদীর তীরবর্তী চরাঞ্চলের লোকজনের মাঝে নির্বাচনী আচরণ বিধি মেনে চলার সচেতনতা মূলক আলোচনা

নিজস্ব সংবাদদাতা : হিমেল বাতাস ও ঘন কুয়াশার মধ্যে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে দেওয়ানগঞ্জ নদী তীরবর্তী চরাঞ্চলসহ আশপাশ এলাকায়, হাট বাজার, বাসা বাড়ীতে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি’র কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে নির্বাচন বিধি মেনে চলার জন্য স্থানীয় লোকজনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গত বৃহস্পতিবার দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উপদ্রেষ্টা কমিটি যমুনার চরাঞ্চল চিকাজানীর প্রত্যান্ত এলাকা মন্নেরচর এবং বাহাদুরাবাদের চর বাহাদুরাবাদ বাজার ও শুক্কুর বাজার পৃথক অনুষ্ঠানে স্থানীয় লোকজনদের নিয়ে নির্বাচনী আচরণ বিধি মেনে চলার সচেতনতা মুলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ সরকারী কলেজের সাবেক শিক্ষক মুজাহিদুর রহমান আনজু, সাবেক কাউন্সিলর আব্দুস সালাম খোকা, সাবেক কাউন্সিলর আব্দুল মোতালেব, সাবেক শ্রমিক নেতা নাসির উদ্দিন খান, প্রবীন শিক্ষক জাকির হোসেন, সাবেক চেয়ারম্যান বুলবুল হোসেন, ব্যবসায়ী শাহজাহান খন্দকার প্রমুখ। সচেতনতা সভায় স্থানীয় মানুষ ছিল লক্ষ্যনীয়।