পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর এর আয়োজনে “সুস্থ কৈশোর, নিরাপদ ভবিষ্যৎ”-মাধ্যমিক ছাত্রীদের কৈশোরকালীন স্বাস্থ্য সেবা ও নিরাপত্তা বিষয়ক পরামর্শ সভা


নিজস্ব সংবাদদাতা : স্কুলগামী কিশোরীদের গুরুত্বপূর্ণ সময় হচ্ছে কৈশোরকালিন সময়। এ সময়ে স্কুলগামীরা বিপদে কিংবা ঝরে পড়ার যেমন সম্ভাবনা থাকে তেমনি জীবনের লক্ষ্যে পৌঁছানোর পিপাসা তাড়িত করে। এ প্রেক্ষিত বিবেচনায় গতকাল মঙ্গলবার ৬ জানুয়ারি পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর এর আয়োজনে “সুস্থ কৈশোর, নিরাপদ ভবিষ্যৎ”- মাধ্যমিক ছাত্রীদের কৈশোরকালীন স্বাস্থ্য সেবা ও নিরাপত্তা বিষয়ক পরামর্শ সভা একাডেমির হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিহাটা গমিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় ও বালুআটা এমএ রশিদ উচ্চ বিদ্যালয়ের ৬৫ জন ৭ম শ্রেণি ছাত্রী অংশগ্রহণ করে। আজকের পরামর্শ সভায় কৈশোরকালীন শারীরিক পরিবর্তন, মাসিক স্বাস্থ্য বিধি, পুষ্টি ও খাদ্যবাস, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, ডিজিটাল নিরাপত্তা ও বাল্যবিবাহ বিষয়ে বিস্তারিত আলোচনা ও পরামর্শ প্রদান করেন সিভিল সার্জন, জামালপুর কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: মুবাশ্বিরা হক, এফপিএবি, জামালপুর এর কো-অর্ডিনেটর প্রোগামার মাহিনুর সিদ্দীকা ও ভাবকী কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী শ্যামলী আক্তার।