বকশীগঞ্জে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে প্রচারণা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত

জিএম ফাতিউল হাফিজ বাবু ; জামালপুরের বকশীগঞ্জে ১২ ফেব্র“য়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রচারণা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১২ জানুয়ারি দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল হাই। প্রচারণা ও অবহিতকরণ সভায় এসময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা হামিদ ইকবাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কনিকা খাতুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান রেজাউল করিম, উপজেলা সমবায় কর্মকর্তা আবদুল জলিল, তথ্য আপা প্রকল্পের তাসলিমা আক্তার প্রমুখ।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভা থেকে আগামী ১২ ফেব্র“য়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে প্রচারণা চালাতে সকলের প্রতি নির্দেশনা দেওয়া হয়। ইতোমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে গণভোট নিয়ে প্রচারণা চালানো হচ্ছে।