নিজস্ব সংবাদদাতা : বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জোবায়দুল ইসলাম শামীমের বিরুদ্ধে এক সংবাদ সম্মেলন করেছেন দেওয়ানগঞ্জের আবদুল্লাহ আল মাহফুজ নামের এক ব্যাক্তি। সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে গতকাল শুক্রবার সকালে দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবে। সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, পাশ্ববর্তী বকশীগঞ্জ উপজেলার জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক জোবায়দুল ইসলাম শামীম তার স্ত্রী খাদিজাকে দীর্ঘদিন যাবৎ মিথ্যা আশ্বাস দিয়ে মানসিকভাবে প্রভাবিত ও প্রলোভন দেখিয়ে একপর্যায়ে বশ করে। সেই সুবাদে শামীম আমার গ্রামের বাড়ি দেওয়ানগঞ্জ উপজেলার পোল্লাকান্দী গ্রামে খাদিজার সাথে অনৈতিক অবস্থায় এলাকাবাসীর হাতে আটক হয় চলতি মাসের ১ ফেব্র“য়ারি রাতে। বিষয়টি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন নিউজ মিডিয়ায় প্রকাশ হয়েছে। এই ঘটনার আগেও শামীম খাদিজাকে উত্যক্ত করার জন্য ধরা পড়ে ক্ষমা চায় এবং প্রতিশ্র“তি প্রদান করে সে আর কোনদিন এসব উত্যক্ত করবে না। কথার বিশ্বাস স্থাপন করে পারিবারিক শান্তির স্বার্থে বিষয়টি মীমাংসা করে চলা হয়। কিন্তু ফের শামীম একই ঘটনা ঘটিয়েছে। গত ১ জানুয়ারি রাত নয় ঘটিকায় স্ত্রী খাদিজার ফোন বন্ধ পাই। পরবর্তীতে জানতে পারি যে, শামীম পূর্বপরিকল্পিতভাবে আমার বসতঘরে প্রবেশ করে। আমি বাড়িতে পৌছার পর জোবায়দুল ইসলাম শামীমের বিরুদ্ধে মামলা দায়ের ও আইনানুগ ব্যবস্থা নিতে চাইলে সে স্থানীয় প্রভাবশালীদের ডেকে আনে। এরপর শামীম তার সহযোগীদের মাধ্যমে ভয়ভীতি প্রদর্শনপূর্বক আমার নাবালক সন্তান ও স্ত্রীকে নিয়ে জোরপূর্বক পালিয়ে যায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। একই সাথে তার দলীয় উদ্ধতন নেতৃবৃন্দকে জানালে তারা নামমাত্র শোকজ করে দায় সারে এবং কোন যথাপোযুক্ত ব্যবস্থা গ্রহণ করেনি। শামীম এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন ব্যক্তির নিকট খাদিজার সাথে মিথ্যা বৈবাহিক পরিচয় দিয়ে অপপ্রচার চালাচ্ছে। এমতাবস্থায় প্রশাসনের নিকট আবেদন অভিযোগের ভিত্তিতে যেন শামীমকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়। জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের কাছে এবং জামালপুর ১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সাবেক এমপি ও আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাতের কাছেও বিচার চেয়েছেন।
বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শামীমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
