বাংলাদেশ দলিল লেখক সমিতির নীতিনির্ধারণী কমিটির সভা ও ঈদ পুনর্মিলনীকে সফল করতে দেওয়ানগঞ্জ সমিতির অভিনন্দন

খাদেমুল ইসলাম
বাংলাদেশ দলিল লেখক সমিতির নীতিনির্ধারণী কমিটির সভা ও ঈদ পুনর্মিলনী-২০২৬-কে সাফল্যমণ্ডিত করতে দেওয়ানগঞ্জ দলিল লেখক সমিতির পক্ষ থেকে অভিনন্দন জানানো হযেছে। দলিল লেখক সমিতি দেওয়ানগঞ্জ শাখার সভাপতি মো. শাহজাহান মিয়া ও সাধারণ সম্পাদক মো. আবিদুর রহমান এ সাংবাদিককে জানান, বাংলাদেশ দলিল লেখক সমিতির নীতিনির্ধারণী কমিটির গুরুত্বপূর্ণ সভা ও ঈদ পুনর্মিলনী-২০২৬-এ আমাদের আমালপুর জেলা শাখার পক্ষ থেকে অংশগ্রহণ করেছেন দলিল লেখক সমিতির জামালপুর জেলা শাখার সভাপতি মো. আরজু আকন্দ ও সাধারণ সম্পাদক মোহন আকন্দ। তারা আরও জানান, গতকাল ৪ এপ্রিল শনিবার ঢাকার শ্যামলীতে অস্থাযী কার্যালয়ে বাংলাদেশ দলিল লেখক সমিতির নীতিনির্ধারণী কমিটির সভা ও ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সমিতির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এম এ রশিদ এবং সঞ্চালনা করেন মহাসচিব কে এস হোসেন টমাস। দেশের বিভিন্ন স্থান থেকে আগত নেতৃবৃন্দ এতে বক্তব্য রাখেন