FBCCI এর জিবি মেম্বার বাংলাদেশ প্লাস্টিক ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক হাজি মাহাবুব আলমের মৃত্যুতে বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি ও এফবিসিসিআই এর সাধারণ পরিষদ সদস্য আমিনুল ইসলাম বুলু জানিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী এসোসিয়েশন। শোকবার্তায় বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি ও এফবিসিসিআই এর সাধারণ পরিষদ সদস্য আমিনুল ইসলাম বুলু বলেন, হাজি মাহাবুব আলমের অবদান ব্যবসায়ীরা চিরদিন স্মরণ করবে। তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
বাংলাদেশ প্লাস্টিক ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক হাজি মাহাবুব আলমের মৃত্যুতে বুলুর শোক
