সাক্ষাৎ শেষে সোমবার (৫ জানুয়ারি) কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশ মানবাধিকার পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলম । তিনি জানান, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা এবং অর্থনৈতিক কল্যাণের বিষয়গুলো গুরুত্বের সাথে আলোচনায় উঠে আসে। পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে নিজেদের মতামত তুলে ধরেন।

মবসন্ত্রাস এবং জনগণের জানমালের নিরাপত্তাহীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মোহাম্মদ খোরশেদ আলম । মানুষের মধ্যে শান্তি ও সৌহার্দ্য গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করে দেশকে ঐক্য ও সংহতির পথে এগিয়ে নেওয়ার বার্তা দেন তিনি। আজকের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাট ও নরসিংদী জেলা জেলার নেতৃবৃন্দ।
