মোহাম্মদ আলী : পৌষের প্রচন্ড শীতে কাতর মানুষের পাশে দাঁড়ালেন এম এ আউয়াল ফাউন্ডেশন। গত শুক্রবার ফেসবুক গ্র“প আমাদের পাথালিয়ার আয়োজনে গ্রামের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ফাউন্ডেশনটি। এসময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন, এম এ আউয়াল ফাউন্ডেশনের সদস্য স্ত্রী আয়শা আউয়াল ও মেয়ে শারমিন ইসলাম জামাতা সাইফুল। এছাড়া উপস্থিত ছিলেন, এম এ আউয়াল ফাউন্ডেশনের উত্তরসূরী খন্দকার আজাদ রুহানি, সুলতান মাহমুদ, ইনজামামুল হক লাবীব রুকুনুজ্জামান সোহেলসহ অন্যান্যরা। ভাষা সৈনিক মরহুম এম এ আউয়ালের পরিবার সূত্রে জানা যায়, ১৯৩৬ সালে তৎকালীন জামালপুর মহকুমার পাথালিয়া গ্রামের মুসলিম সম্ভ্রান্ত খন্দকার বাড়িতে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম খন্দকার সাদী মিয়া। মাতার নাম মরহুমা আক্তারুন্নেছা। ৪ ভাই বোনের মধ্যে তিনি ছিলেন স্বর্ব কনিষ্ঠ। আব্দুল আউয়াল ছাত্র জীবন থেকেই নিজের মেধা ও মননের স্বাক্ষর রেখেছেন। তিনি ছিলেন ইংরেজিতে পারদর্শী একজন ছাত্র। জামালপুর জিলাস্কুলে অধ্যায়ণরত অবস্থায় শিক্ষকরা তাঁকে ডিকশনারি বলে ডাকতেন। তিনি ১৯৫১ সালে ময়মনসিংহের নাসিরাবাদ ইন্টারমিডিয়েট কলেজ থেকে মাধ্যমিক পাশ করেন। ১৯৫২ সালে জামালপুর আশেক কলেজে পড়া অবস্থায় তিনি ভাষা সংগ্রামে অবতীর্ণ হন। এরপর তিনি ১৯৫৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব আটর্স সম্পন্ন করেন। অতঃপর ১৯৬৫ সালে লাহোরের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতার উপর জার্নালিজম থেকে মাস্টার্স অব আর্টস ডিগ্রি অর্জন করেছেন। পরবর্তিতে সিএসপি সম্পন্ন করে রাজশাহীতে জেলা তথ্য কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। কর্মজীবনে তিনি শিক্ষকতা, খণ্ডকালীন সাংবাদিকতা, তথ্য মন্ত্রণালয়ের প্রেস সচিব ও জাপানের রাষ্ট্রদূত হিসেবে গুরুপূর্ণ দায়িত্ব পালন করেছেন। পেশাগত দক্ষতা অর্জনের লক্ষে তিনি ইংল্যান্ড, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের প্রশিক্ষণে অংশ নেন। ১৯৯৪ সালে সিনিয়র ডেপুটি প্রিন্সিপাল ইনফরমেশন অফিসার হিসেবে অবসর নেন। গত বছর ১ ডিসেম্বর বার্ধক্যজনিত কারণে ৯২ বছর বয়সে ইহলোক ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্বস্ত্রীক ২ মেয়ে ও ১ পুত্র রেখে গেছেন। জীবদ্দশায় তিনি ভাষা, সংস্কৃতি ও সাংস্কৃতিক কর্মকান্ডে জড়িত ছিলেন। ২০১৩ সালে জামালপুর জেলা প্রশাসন তাঁকে ভাষা সৈনিক হিসেবে স্বীকৃতি ও সম্মাননা প্রদান করেছেন। এমন একজন নির্মোহ, নির্লোভ, প্রচার বিমুখ দেশপ্রেমিককে হারিয়ে পাথালিয়াবাসী শোক প্রকাশ করেছেন।
ভাষা সৈনিক এম এ আউয়াল ফাউণ্ডেশন উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
