মাওলানা সাইফুল্লাহ পাথালিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম

মোহাম্মদ আলী : পিতার অবর্তমানে তাঁর স্থলে দায়িত্ব পালন করবেন পুত্র। এখন থেকে পাথালিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করবেন, মাওলানা মেরাজুর রহমান জামালপুরীর পুত্র মাওলানা সাইফুল্লাহ জামালপুরী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছেন।
বুধবার, আল – জামিয়াতুল ইসলামীয়া জামালুল উলুম পাথালিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম, মাওলানা মেরাজুর রহমান জামালপুরীর আকস্মিক মৃত্যুতে আগামী দিনে তার দায়িত্ব পালনের ক্ষেত্রে দেশের উলামা মাশায়েক, মাদ্রাসার ছাত্র শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির পরামর্শক্রমে এমন সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এব্যাপারে আল – জামিয়াতুল ইসলামীয়া জামালুল উলুম পাথালিয়া মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি, মোঃ সাইফুল ইসলাম আল-আমিন বলেন, সকলের পরামর্শ ও যোগ্যতার ভিত্তিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৫ জানুয়ারি বৃহস্পতিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে মর্মে রেজুলেশন হয়েছে, বলেও তিনি জানান।
সভাপতি পাথালিয়া তথা জামালপুরবাসী সকলের এই মাদ্রাসা ও ভারপ্রাপ্ত মুহতামিমের প্রতি সুদৃষ্টি কামনা করেছেন।