মাদারগঞ্জ সংবাদদাতা ; জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার ১৪ ডিসেম্বর বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ, বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আনোয়ার হোসেন, মাদারগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম, উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের ইমাম শাহাদাত হোসেন প্রমুখ। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তাজ উদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মীর্জা নাদিয়া আক্তার,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রহুল আমিন, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী শফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মাদারগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা
