মাদারগঞ্জ সংবাদদাতা
জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী পশ্চিম পাড়া (গাইরেল পাড়া)এলাকায় সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রিনা বেগম (৩৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় স্ত্রীকে বাঁচাতে গিয়ে তাঁর স্বামী আবু কাশেম (৪৫) গুরুতর আহত হয়েছেন।
গত বৃহস্পতিবার ২ এপ্রিল বিকেলে বাড়ির পাশের ফসলি জমিতে পানি দেওয়ার জন্য সেচ পাম্প চালু করতে যান রিনা বেগম। এ সময় সেচ পাম্পের কারেন্টের তার লিকেজ থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্ত্রীকে ছটফট করতে দেখে তাঁকে উদ্ধার করতে গেলে স্বামী আবুল কাশেমও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রিনা বেগমকে মৃত ঘোষণা করেন।
আহত আবুল কাশেমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রী মৃত্যু, আহত স্বামী
