মেলান্দহে গণঅধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশী লিটন মিয়ার পথসভা

মুত্তাছিম বিল্লাহ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনসাধারণের সর্মথন পেতে জামালপুরের মেলান্দহে গনঅধিকার পরিষদের পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার ৩০ নভেম্বর রাত ৮টার দিকে গণঅধিকার পরিষদ ঘোষেরপাড়া ইউনিয়নের আয়োজনে পূর্ব ছবিলাপুর গ্রামে এ পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় আলহাজ্ব চাঁন মিয়া আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের গণঅধিকার পরিষদের মনোনয়নপ্র্রত্যাশী ও বাংলাদেশ যুব অধিকার পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি লিটন মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে লিটন মিয়া বলেন, গত জুলাই আন্দোলনে গণঅধিকার পরিষদ সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। আগামী নির্বাচনে যদি গণঅধিকার পরিষদ সংসদে যেতে পারে তাহলে আপনাদের ন্যায্য অধিকারটা আদায় করে দেয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। এখনো শিক্ষাখাতে অনেক দুর্নীতি চলছে অনেক অনিয়ম আছে সেইগুলো নির্মূল করার জন্য চেষ্টা করবো।
তিনি আরও বলেন, ইতপূর্বে আপনারা যদি প্রধানমন্ত্রী নির্বাচন করতে ভুল না করতেন তাহলে আর নতুন করে এই দেশকে স্বাধীন করতে হতো না। তাই সামনের দিনে যেন আপনাদের সিদ্ধান্ত নিতে ভুল না হয় সেদিকে খেয়াল রাখবেন।
লিটন মিয়া বলেন, নেতৃত্বকে ঠিক রাখার জন্য নতুন করে আবার আমাদের দেশে একটা স্বাধীনতা হয়েছে। সেই স্বাধীনতা কি আজও আমরা পাইছি? পাইনি। কিছু কিছু জায়গায় দেখতেছি পাথর দিয়ে মাথা ফাটানো হচ্ছে। এই পাথরের দিয়া মাথা ফাটানোর রাজনীতি দেখতে চাইনি। আমরা শান্তিপূর্ণ একটা রাজনীতি চাই। শান্তিপূর্ণ একটা রাষ্ট্র চাই। শান্তিপূর্ণ একটা এলাকা চাই।
গণধিকারের পথসভায়, মেলান্দহ ছাত্র অধিকার পরিষদের সভাপতি ওলি উল্লাহ, সহ-সভাপতি রিফাত রাহি, স্থানীয় গণঅধিকার পরিষদের নেতা সামিউল ইসলাম, সোহাগ রানা, জাহাঙ্গীর আলম হিমেল, সামিউল ইসলাম জয়সহ জেলা ও উপজেলা ছাত্র, যুব ও গন অধিকার পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য দেন।