মেলান্দহে দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন

মেলান্দহ সংবাদদাতা : দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বো আগামীর শুদ্ধতা ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে গতকাল ৯ ডিসেম্বর মঙ্গলবার জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজিত মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মানববন্ধন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল আরা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলার সিভিল সার্জন ডাঃ আজিজুল হক। মেলান্দহ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক হাজী আবুল হাসেমের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসান হাবীব, মেলান্দহ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য বিশিষ্ট সাংবাদিক মোঃ রুহুল আমিন রাজু, মেলান্দহ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক দিলরুবা ইয়াসিন রুমা, মেলান্দহ উপজেলা৷ মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার আশরাফুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।