মোহাম্মদ আলী : “প্রিয় বকশিগঞ্জবাসী, আপনারা নিশ্চয় অবগত আছেন যে, আমি একটি মিথ্যা মামলায় আটক হয়ে জেলহাজতে আছি। যারা আমার বিরুদ্ধে এ মামলা দায়ের করেছেন মহান আল্লাহ যেন তাদের হেদায়েত নসিব করেন। কারণ জেলখানার জীবন যে কখনো জেলে যায়নি সে বুঝবে না”।
গত বৃহস্পতিবার, বকশিগঞ্জের খয়ের উদ্দিন মাদ্রাসায় অনুষ্ঠিত বড় ভাই আলহাজ্ব সামিউল হক ছানু সওদাগরের জানাযায় দাঁড়িয়ে উপরের কথাগুলো বলেছেন, বকশিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র, আলহাজ্ব নজরুল ইসলাম সওদাগর। ওইদিন তিনি কয়েক ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পান।
এসময় তার পাশে ছিলেন, আরেক বড় ভাই, আলহাজ্ব মানিক সওদাগরসহ পরিবারের অন্যান্য সদস্যরা।
সম্প্রতি, একটি রাজনৈতিক হত্যা মামলার আসামি হিসেবে আটক হয়ে বেশ কয়েকমাস যাবত জেলহাজতে আছেন, জামালপুর জেলার বকশিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোঃ নজরুল ইসলাম সওদাগর।
জানা যায়, মরহুম মহিজুল হক সওদাগরের ৩ ছেলে। তারা হচ্ছেন মানিক সওদাগর, সামিউল হক সওদাগর ও নজরুল ইসলাম সওদাগর।
যাদের করা মিথ্যা মামলায় জেল খাটছেন তাদের হেদায়েত চাইলেন মেয়র
