রৌমারী সংবাদদাতা
কুড়িগ্রামের রৌমারীতে অবৈধভাবে পেট্রোল মজুদ রাখা ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক তেল বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার ৭ এপ্রিল দুপুর ১ টার দিকে রৌমারী বাজার অভিযান পরিচালনা করে প্রায় ৩২ লিটার তেল জব্দ করা হয়।
ভ্রাম্যমান সুত্রে জানাযায়, গোপন তথ্যের ভিত্তিতে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রাফিউর রহমানের নেতৃত্বে রৌমারী মেসার্স রহমান এন্ড সন্স, ডিলার যমুনা ওয়েল কোম্পানী লিঃ ঠিকাদার প্রোঃ মোঃ মোশফিকুর রহমান খালিদ (রাতুল) এর কোম্পানিতে চাকুরিরত হিরা সাহা (৩০) নামের এক ব্যক্তির নিজ বাড়িতে তল্লাসি চালায় ভ্রাম্যমান আদালত। সেখান থেকে অবৈধভাবে মজুদ করা প্রায় ৩২ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। একই সঙ্গে সাধারণ ক্রেতাদের কাছে অতিরিক্ত মূল্যে তেল বিক্রির প্রমান পাওয়া যায়। অভিযান পরিচালনে পুলিশ সদস্যসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সুত্রে জানা গেছে, উক্ত মেসার্স রহমান এন্ড সন্স, ডিলার যমুনা ওয়েল কোম্পানী লিঃ ঠিকাদার প্রোঃ মোঃ মোশফিকুর রহমান খালিদ (রাতুল)এর কোম্পানী ভাড়ায় পরিচালনা করে আসা রৌমারী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। আটক ব্যক্তি ঐ তেল পাম্পের কর্মচারী ছিলেন। এই সুযোগে তার বাড়িতে তেল মজুদ করে গোপনে বেশীদামে পেট্রোল বিক্রি করে আসতো।
অনিয়মের দায়ে পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ২০ ধারার অপরাধে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন অভিযান পরিচালনা ভ্রাম্যমান আদালত। পরে ১০ হাজার টাকা জরিমানা নিয়ে আটক ব্যক্তিকে ছেড়ে দিয়ে, তেল জব্দ করা হয়েছে।
রৌমারতে ভ্রাম্যমান আদালতে অবৈধভাবে পেট্রোল বিক্রেতাকে জরিমানা
