রৌমারী সংবাদদাতা
কুড়িগ্রামের রৌমারী কেরামতিয়া সিনিয়ার ডিগ্রী ফাজিল মাদ্রাসার আয়োজিত সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল্লাহ কাফি ও মৌলভী নুরুল ইসলাম চৌধুরী এর অবসরজনিত সংবর্ধনা, ৪ জন নতুন শিক্ষক ইসলাম শিক্ষা প্রভাষক জাকিরুল ইসলাম, আরবি প্রভাষক মাহমুদুল্লাহ, আরবি প্রভাষক ওমর ফারুক আইসিটি প্রবাষক আবু হাসনাত জামানকে বরণ এবং ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের দোয়া উপলক্ষে অভিভাবক সমাবেশ, বিদায়ী সংবর্ধনা ও দোয়া প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ হায়দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১১ টায় রৌমারী কেরামতিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে ভাবগাম্ভির্জের মধ্যদিয়ে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা শহীদ মাসুদ আহমেদ সাবেক সুপার কর্তিমারী মহিউস্সুন্নাহ দাখিল মাদ্রাসা, অধ্যক্ষ মোখছেদুল ইসলাম, সহকারি অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম কেরামতিয়া দাখিল ডিগ্রী মাদ্রাসা, রাজু আহমেদ যুগ্ন আহ্বায়ক উপজেলা বিএনপি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দাখিল পরীক্ষার্থী আশা মনি, মাকছুদা খাতুন, মাহমুদুল হাসান, সিনিয়র সহকারি শিক্ষক মাহমুদা আকতার স্মৃতি, ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক নাজমূল হক, ইংরেজি শিক্ষক রেজাউল করিম, আরবি প্রভাষক রফিকুল ইসলাম, সহকারি অধ্যাপক বাংলা জাকির হোসেন, জামায়াতী ইসলামী সাধারণ সম্পাদক শাহাদত হোসেনসহ অনেকেই।
রৌমারীতে অভিভাবক সমাবেশ, বিদায়ী সংবর্ধনা, নতুন শিক্ষক বরণ ও দাখিল পরিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান
