রৌমারীতে ইমারত নির্মান শ্রমিকের নব নির্মিত অফিস শুভ উদ্বোধন

রৌমারী সংবাদদাতা ; কুড়িগ্রামের রৌমারী উপজেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের নব-নির্মিত অফিস ঘর শুভ উদ্বোধন করা হয়। গতকাল ১১ জানুয়ারী রবিবার সকাল ১১ টায় উপজেলা নির্মান শ্রমিক ইউনিয়ন এ নব নির্মিত অফিস উদ্বোধন করা হয়েছে।
উপজেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন আয়োজিত নব নির্মিত অফিস উদ্বোধন অনুষ্ঠানে শ্রমিক সংগঠনের সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-৪ আসনের বিএনপি মনোনিত প্রার্থী আজিজুর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোস্তাফিজুর রহমান রঞ্জু সদস্য সচিব উপজেলা বিএনপি। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন প্রতিষ্ঠাতা সদস্য জহুরুল হক, আব্দুল বারী, আবু বক্কর ও নুরু ইসলাম। সাবেক উপদেষ্ঠাদের মধ্যে, রেজাউল করিম সেলিম ও ইমান আলী ইমন। অন্যান্যদের মধ্যে, মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও আব্দুল কাইয়ুম আকন্দ যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মিজানুর রহমান মিনু সাবেক ইউপি চেয়ারম্যান, মতিয়ার রহমান মতি আহ্বায়ক যাদুরচর ইউনিয়ন বিএনপি, সাবেক উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আলী জিন্নাহ, জয়নাল আবেদীন মাষ্টার যুগ্ম আহ্বায়ক ইউনিয়ন বিএনপি শৌলমারীসহ অন্যান্য ইউনিয়নের রাজনৈতিক নেতৃবৃন্দ, নির্মান শ্রমিক ইউনিয়নের প্রায় ১২ শত সদস্য ও সাংবাদিক বৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, উপজেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক করিম শহিদ।