রৌমারী সংবাদদাতা : সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড বেতন ভাতা ও পদোন্নতি সংক্রান্ত ৩ দফা দাবী বাস্তবায়নের দাবীতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেন সহকারি শিক্ষকগণ। গতকাল ৩০ নভেম্বর রোববার থেকে সারাদেশের ন্যায় লাগাতার পূর্ণ দিবস কর্মবিরতি ও পরিক্ষা বর্জন কর্মসূচী শুরু করেছেন রৌমারী উপজেলা পূর্ব পাখিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা। একইভাবে উপজেলার অন্যান্য বিদ্যালয়ের সহকারী শিক্ষরাও এ কর্মবিরতি পালন করেন। সহকারি শিক্ষকরা দাবি বাস্থবায়ন পরিষদের এক যৌথ বিবৃতিতে এ কর্মসূচির কথা জানানো হয়।
কর্মসূচীতে তারা বলেন, অর্থ মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী আশ্বাসের ১৮ দিন অতিবাহিত হয়েছে। অদ্যাবধি তিন দফা দাবির মধ্যে আপাতত ১১তম গ্রেডের প্রজ্ঞাপন জারি ও অন্যান্য দাবি বাস্থবায়নে কাঙ্খিত দৃশ্যমান অগ্রগতি হয়নি।
সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড নিয়ে অর্থ মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি অনুযায়ী আপাতত ১১তম প্রেডসহ তিন দফা দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় রোববার (৩০ নভেম্বর) থেকে যথারীতি আগের মতো পরীক্ষা বর্জনসহ লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচির ঘোষনা দেন।
তিন দফা দাবি সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে নির্ধারণ, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির বিষয়ে জটিলতার অবসান এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি করার দাবী জানান তারা।
রৌমারীতে সহকারী শিক্ষকদের ৩ দফা দাবী বাস্তবায়নে পূর্ণ দিবস কর্মবিরতি
