শেরপুর তিন আসনে জামায়াত দিনের আলোতে নেই অন্ধকারে থেকে লাশের রাজনীতি করতে যেয়ে ধাক্কা খেয়েছে জামায়াত-মাহমুদুল হক রুবেল

ঝিনাইগাতী সংবাদদাতা
শেরপুর তিন আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি মাহমুদুল হক রুবেল নির্বাচনী প্রচারণার শেষ দিনে ঝিনাইগাতী মিনি স্টেডিয়াম মাঠে জামায়াত ইসলামি দলের কর্মকান্ড নিয়ে মন্তব্য করেছেন। বিএনপির নির্বাচনী জনসভায় তিনি বলেন জামায়াত দিনের আলোতে দেখা যায় না রাতের আধারে তাদের দেখা মিলে। গত ১২ই ফেব্রয়ারি সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারিভাবে প্রশাসনের উদ্যোগে একটি সমাবেশকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের একটি সংঘর্স হয়ে রক্তপাত হয়। পরে প্রশাসন ও বিএনপি নেতাদের কথা অগ্রাহ্য ,হিংসাত্বক ও উগ্রবাদ হয়ে বিএনপির অফিসের সামনে দিয়ে সন্ধ্যার সময় যাওয়ার পথে আবারও সংঘর্স হলে জামাতের নেতা রেজাউল করিম মারাত্বক অধহত হয়ে মৃতুবরণ করেন। এটা বিএনপির কাম্য ছিলনা ঘঁনাটি তাদের এক ঘিয়েমির কারণে হয়েছে। যার ফলে বিএনপিকে নির্বাচনের মাঠ থেকে বিতারিত করার জন্যে শত শত নেতাকর্মীদের নামে হত্যা মামলা করেছে। জামায়াত লাশের রাজনীতি করতে গিয়ে দলটি ধাক্কা খেয়েছে। আগামী ৯ এপ্রিল শেরপুর তিন আসনে ভোট গ্রহণের মধ্য দিয়ে জামায়াতকে জনতা এই অন্যায়ের জবাব দিবে। জামায়াত তারেক জিয়াকে নিয়ে তাদের নির্বাচনী সমাবেশে যে মিথ্যাচার করেছে তার তীব্র নিন্দা জানিয়ে বক্তব্য শেষ করেন। গতকাল সোমবার স্থানীয় স্টেডিয়াম মাঠে উপজেলা বিএনপির আহবায়ক শাহাজান আকন্দর সভাপতিত্বে সদস্য সচিব লুৎফর রহমানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা আমিনুল ইসলাম বাদশা, সিনিয়র যুঘ¥ আহবায়ক প্রকৌশলী তৌহিদুর রহমান, আব্দুল মান্নান, শামীম মোস্তুফা, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম প্রমুখ।