সাদিক মাহমুদ অর্প
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ”৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির অংশ হিসেবে গত ১ এপ্রিল ২০২৬ ইং তারিখে জামালপুর সড়ক ও জনপথ অধিদপ্তর এলেংগা-জামালপুর (এন-৪) জাতীয় মহাসড়কে দিগপাইতে অবস্থিত জামালপুর অর্থনীতি অঞ্চল (ইপিজেড) এর সামনে বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধনে উপস্থিত ছিলেন, জামালপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ নওয়াজিস রহমান বিশ্বাস,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইফতেখার ইউসুফ,জামালপুর সড়ক বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর হোসেন,উপ সহকারী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান ও উপ সহকারী প্রকৌশলী মোঃ আশিকুর রহমান। অন্যান্যদের মধ্যে সড়ক বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,এলাকার সুধীমহল,সংবাদিক ও মানবিকতার কর্মী উপস্থিত ছিলেন। বৃক্ষরোণের ব্যাপারে নির্বাহী প্রকৌশলী নওয়াজিশ রহমান বিশ্বাস তিনি জানান,মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশ অনুয়ায়ী আজ থেকে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করলাম। আজ দিনের ভাগে নিম,জারুল,পলাশ সহ বিভিন্ন প্রজাতীর ১২৫ টি বৃক্ষ রোপণ করা হলো। আশা করছি বৃক্ষরোপণের উপর যে নির্দশনা আছে,সেই নির্দেশনাক্রমে চাহিদা অনুযায়ী জামালপুর সড়ক বিভাগ পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কার্যক্রমের কাজ করতে সক্ষম হবে।
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে জামালপুর সড়ক বিভাগের বৃক্ষরোপণ কার্যক্রম গ্রহন
